যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:২২

মোজাম্মেল হক চৌধুরী রাজধানীর মিরপুর মডেল থানার চাঁদাবাজি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে চৌধুরীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বজলুর রহমান (উপপরিদর্শক)   আসামিকে আদালতে হাজির ও সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী জ্যোতিময় বড়ুয়া ও জায়েদুর রহমান জামিন চেয়ে রিমান্ড বাতিলের শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক  ‘মিরপুর রোড শ্রমিক কমিটি’র কাছে প্রতি মাসে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করেন। এই টাকা না দেওয়ায় বাদী ও সংগঠনের বিরুদ্ধে মিডিয়ায় নেতিবাচক প্রতিবেদন প্রকাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। বাদী দুলাল মিয়া মামলার এজাহারে আরও অভিযোগ করেন, ‘গত ৩ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় মিরপুরের সনি সিনেমা হলের সামনে বসে মোজাম্মেল হক দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে আমি ভয়ে তাকে ১০ হাজার টাকা চাঁদা দেই। বাকি টাকা পরে দেবো বলে জানাই।’ ওই ঘটনায় গত ৪ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় দুলাল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর বুধবার (৫ সেপ্টেম্বর) রাত তিনটায় মোজাম্মেল হককে তার নিজ বাসা গ্রেফতার করে পুলিশ।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে