এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৫

এবি ব্যাংক আরব-বাংলাদেশ ব্যাংকের (এবি) মহাখালী শাখার ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের ১২ জন পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত এক নোটিশে তাদের তলব করা হয়েছে। দুদক সূত্র জানায়, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, পরিচালক মো. ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল, প্রফেসর ডা. মো. ইমতিয়াজ হোসেনকে আগামী ১ অক্টোবর তলব করা হয়েছে। পরিচালক শিশির রঞ্জন বোস, পরিচালক সৈয়দ আফজাল হাসান উদ্দীন, সাবেক পরিচালক মিশাল কবির, সাবেক পরিচালক ফাহিমুল হককে ২ অক্টোবর তলব করা হয়েছে। একই বিষয়ে সাবেক পরিচালক মো. মেজবাহুল হক, আনোয়ার জামিল সিদ্দিকী, সাবেক পরিচালক বিবি সাহা রায় ও সাবেক পরিচালক জাকিয়া শাহরুদ খানকে আগামী ৩ অক্টোবর তলব করেছে দুদক।

উল্লেখ্য, গত বছরের ২৮ জুন রাজধানীর বনানী থানায় ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. সামসুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে সাবেক মন্ত্রী এম মোরশেদ খানসহ ১৬ জনকে আসামি করা হয়। মামলা তদন্তের স্বার্থে ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের ১২ জনকে দুদকে তলব করা হয়।

/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম