আদালতের প্রতি দুই আসামির অনাস্থার বিষয়ে আদেশ বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৯

নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার (ছবি: ফোকাস বাংলা) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের প্রতি দুই আসামির অনাস্থা প্রকাশের বিষয়ে বুধবার (২৬ সেপ্টেম্বর) আদেশ দেবেন আদালত। একইসঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে রায়ের জন্য দিন ধার্য করার আবেদনের বিষয়েও আদেশ দেবেন আগামীকাল।

আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) আদালত এ আদেশ দেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত পঞ্চম বিশেষ আদালতের বিচারপতি আখতারুজ্জামান এ আদেশ দেন। এ মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকবে বলেও জানান তিনি। এরপর আদালত কিছু সময়ের মুলতবি করেন। প্রায় ৪০ মিনিট পর দুপুর ১টার দিকে বিচারক আখতারুজ্জামান পুনরায় আদালতের কার্যক্রম শুরু করেন। পাঁচ মিনিট শুনানি শেষে তিনি বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানানো দুই আসামি হলেন জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান। সোমবার (২৪ সেপ্টেম্বর) তাদের পক্ষে দুই আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত পঞ্চম বিশেষ জজ আদালতে এই আবেদন করেন। ‘ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা’ জানিয়ে করা আবেদনে আদালত ও বিচারক পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা লেনদেনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলার অন্য আসামিরা হচ্ছেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তখনকার একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। মামলার আগে থেকেই হারিছ চৌধুরী পলাতক রয়েছেন।

পুরনো কারাগারে আদালত বসানোর আগে মামলাটির কার্যক্রম রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে চলে আসছিল। এ বছরের ৮ ফেব্রুয়ারি অপর আরেকটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকে খালেদা জিয়াকে রাজধানীর পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

 

/জেইউ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী