মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, বাড়ছে আসন সংখ্যা

ঢাবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১২:১০আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১২:১০

মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, বাড়ছে আসন সংখ্যা

এমবিবিএস ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা ১১টায় শেষ হয়েছে। গতবারের চেয়ে এবার ৭৫০টি আসন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। 

সকালে এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে আসন বাড়ানোর তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। 

এসময় স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, ‘উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের মেধাবী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার লড়াইয়ে অব্তীর্ণ হয়েছে। যারা মেধাবী ছাত্র-ছাত্রী তারাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। তাছাড়া এবার আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে আসন সংখ্যা ৭৫০ বাড়িয়েছি।’

তিনি আরও জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে আগামী ১০ জানুয়ারি নতুন ৫টি মেডিক্যাল কলেজের উদ্বোধন হবে চাঁদপুর, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা, নীলফামারীতে। সেজন্য আসন সংখ্যা বেড়েছে। এবার কঠোর নিরাপত্তার ভেতর দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে ফলাফল দেওয়া হবে।

জানা যায়, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ১৯টি কেন্দ্রে ৬৫ হাজার ৯১৯ জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজে মোট সিটের সংখ্যা ১০ হাজার ৩০০টি। 

/এএইচ/
সম্পর্কিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সর্বশেষ খবর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত