হাসনা হেনাকে মুক্তি না দেওয়া পর্যন্ত অনশনের ঘোষণা শিক্ষার্থীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭

হাসনা হেনাকে মুক্তির দাবিতে শিক্ষার্থীদের অনশন (ছবি: সাজ্জাদ হোসেন) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি শিক্ষক হাসনা হেনার মুক্তি না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তারা এই অনশন ঘোষণা করে। এর আগে শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনের তৃতীয় দিনের মতো বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

রবিবার (৯ ডিসেম্বর) সকাল ৮ থেকে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ১ নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এসময় বেশ কয়েকজন অভিভাবককেও তাদের সঙ্গে দেখা যায়।

হাসনা হেনাকে মুক্তির দাবিতে শিক্ষার্থীদের অনশন (ছবি: সাজ্জাদ হোসেন) প্রসঙ্গত, সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে শান্তিনগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, অরিত্রীর বিরুদ্ধে ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগ তুলে তার বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরে অরিত্রীর বাবাকে জানানো হয় তার মেয়েকে টিসি দেওয়া হবে। এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল অরিত্রীর সামনে তার বাবাকে অপমান করেন। এ ঘটনার পর সে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাজধানী পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার তিন নম্বর আসামি হাসনা হেনা। বুধবার (৫ ডিসেম্বর) রাতে শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: হাসনা হেনার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ

/এআরআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের