শ্রীলঙ্কায় ২ বাংলাদেশির কাছ থেকে ২৩০ কেজি হেরোইন উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ২০:৪৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ২১:২৯

আটককৃত মো.জামাল উদ্দিন ও দেওয়ান রাফিউল ইসলাম শ্রীলঙ্কাতে দুই বাংলাদেশির কাছ থেকে আনুমানিক ১শ’ ৫০ কোটি টাকা মূল্যের ২শ’ ৩০ কেজি হেরোইন এবং পাঁচ কেজি কোকেন উদ্ধার করেছে কলম্বো পুলিশ। ওই দুজনকে কলম্বোর বিখ্যাত হোটেল মাউন্ট লাভিনিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এটি শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান উদ্ধার।

আটক দুই বাংলাদেশি হলেন– বগুড়া মো.জামাল উদ্দিন (৪৪) ও জয়পুরহাটের দেওয়ান রাফিউল ইসলাম (২৯)। 

এর আগে গত ১৭ ডিসেম্বর আরেকজন ২৩ বছর বয়সী বাংলাদেশির কাছ থেকে ১৮ কোটি টাকা মূল্যের ৩২ কেজি হেরোইন উদ্ধার করেছিল শ্রীলঙ্কার পুলিশ।

উদ্ধারকৃত হেরোইন অন্যান্য মাদক সূত্র জানায়, ওই দুই বাংলাদেশি সেখানে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতেন।

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ হেরোইন উদ্ধারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে আমাকে জানানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের