ক্রিসেন্ট গ্রুপ ও জনতা ব্যাংকের ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫

দুদক

ঋণ জালিয়াতির অভিযোগে ক্রিসেন্ট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের সাত চেয়ারম্যান ও পরিচালক এবং জনতা ব্যাংকের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে এক হাজার ৭৪৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকার ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
আসামিরা হলেন ক্রিসেন্ট লেদার প্রোডাক্টের চেয়ারম্যান এম এ কাদের, দুই পরিচালক সুলতানা বেগম ও রেজিয়া বেগম, রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আজিজ, পরিচালক লিটুন জাহান মীরা, মেসার্স লেক্সকো লিমিটেডের পরিচালক হারুন-অর-রশীদ এবং রুপালি কম্পোজিট লেদারওয়ার লিমিটেডের সামিয়া কাদের নদী।
আর জনতা ব্যাংকের আসামিরা হলেন আব্দুল্লাহ আল মামুন, মো. মনিরুজ্জামান, মো. সাইদুজ্জামান, মোহাম্মদ রুহুল আমীন, মো. মাগরেব আলী, মো. খায়রুল আমিন, মো. আতাউর রহমান সরকার, মো. রেজাউল করিম, মুহাম্মদ ইকবাল, এ কে এম আসাদুজ্জামান, কাজী রইস উদ্দিন আহমেদ, মো. জাকির হোসেন ও ফখরুল আলম।
মামলার অভিযোগে বলা হয়, ক্রিসেন্ট গ্রুপ ক্ষমতার অপব্যবহার এবং জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের শর্ত ভঙ্গ করে জাল-জালিয়াতি ও ভুয়া রফতানি বিলের বিপরীতে জনতা ব্যাংক ইমামগঞ্জ শাখা থেকে এক হাজার ৭৪৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকা আত্মসাৎ করেছে।
ক্রিসেন্ট গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধান করেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান ও নিয়ামুল আহসান গাজী। তদন্ত কর্মকর্তা হলেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আর এই পাঁচ মামলারই বাদী দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

/ডিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে