সুবর্ণচরে ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনের জামিন আটকাতে রাষ্ট্রপক্ষের আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ২১:০৫আপডেট : ২১ মার্চ ২০১৯, ২৩:০৩

 



রুহুল আমিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৩০ ডিসেম্বর) রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা— এই অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. রুহুল আমিনকে গত ১৮ মার্চ এক বছরের জামিনের আদেশ দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার (২১ মার্চ) আপিল করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। একইসঙ্গে আসামিপক্ষের বিরুদ্ধে হাইকোর্ট থেকে জামিন নেওয়ার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিভ্রান্তকর তথ্য দেওয়ারও অভিযোগ উঠেছে।
হাইকোর্টের জামিন আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ আপিল করে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। তিনি বলেন, ‘আসামির জামিন আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানির জন্য ফাইল করা হয়। কিন্তু পরবর্তীতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ থেকে রুহুল আমিনের জামিন করানো হয়। রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করার ফলে যেদিন আসামির জামিন হয়, সেদিন আমরা বুঝতেই পারিনি কোনও জামিন হয়েছে।’
তিনি বলেন, ‘আসামির জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেছিলেন আইনজীবী মো. আশেক-ই-রসুল। শুনানিকালে ওই আইনজীবী আদালতকে বলেছেন, মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) আসামি রুহুল আমিনের নাম নেই। তাছাড়া, মামলাটি এখনও তদন্তাধীন। এরপর গত ১৮ মার্চ আসামি রুহুল আমিনকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিনাদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত মো. রুহুল আমিনের জামিন কেন বাড়ানো হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রকে এ রুলের জবাব দিতে বলা হয়। এরপর আজ বৃহস্পতিবার (২১ মার্চ) আমরা হাইকোর্টের ওই আদেশের অনুলিপি হাতে পাই এবং আসামির জামিনের বিরুদ্ধে আপিল ফাইল করেছি। আগামী সপ্তাহে আমাদের (রাষ্ট্রপক্ষের) আবেদনটি সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে শুনানির জন্য তোলা হবে।’
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। চাঞ্চল্যকর এই মামলায় এ পর্যন্ত সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনসহ ১০ আসামিকে গ্রেফতার করা হয়। এরইমধ্যে আসামিদের কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে