সেই রুহুল আমিনের জামিন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৯, ১১:৩২আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১১:৫৭

রুহুল আমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রুহুল আমিনকে হাইকের্টের দেওয়া এক বছরের জামিনাদেশ বাতিল করেছেন হাইকোর্ট।

শনিবার (২৩ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ তাদের চেম্বার কক্ষে জামিনের আদেশটি রিকল করে আগের জামিন আদেশ বাতিল করেন।

এসময় বিচারপতিদের  ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় ও অমিত তালুকদার।

গত ১৮ মার্চ হাইকোর্ট রহুল আমিনকে এক বছরের জামিনের আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে  বৃহস্পতিবার (২১ মার্চ) আপিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। একইসঙ্গে আসামিপক্ষের বিরুদ্ধে হাইকোর্ট থেকে জামিন নেওয়ার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিভ্রান্তকর তথ্য দেওয়ারও অভিযোগ ওঠেছে।

হাইকোর্টের জামিন আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় বলেন, ‘আসামির জামিন আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানির জন্য ফাইল করা হয়। কিন্তু পরবর্তীতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ থেকে রুহুল আমিনের জামিন করানো হয়। রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করার ফলে যেদিন আসামির জামিন হয়, সেদিন আমরা বুঝতেই পারিনি কোনও জামিন হয়েছে।’

তিনি বলেন, ‘আসামির জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেছিলেন আইনজীবী মো. আশেক-ই-রসুল। শুনানিকালে ওই আইনজীবী আদালতকে বলেছেন, মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) আসামি রুহুল আমিনের নাম নেই। তাছাড়া, মামলাটি এখনও তদন্তাধীন। এরপর আমরা আদেশটির বিষয়ে  বৃহস্পতিবার (২১ মার্চ) আদালতকে অবহিত করি। পরে আদালত জরুরি ভিত্তিতে শনিবার নিজ চেম্বারে আদেশটি রিকল করেন এবং আগের জামিন আদেশটি বাতিল করেন। আগামী সপ্তাহে আমাদের (রাষ্ট্রপক্ষের) আবেদনটি সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে শুনানির জন্য তোলা হবে।’

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। চাঞ্চল্যকর এই মামলায় এ পর্যন্ত সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনসহ ১০ আসামিকে গ্রেফতার করা হয়। এরইমধ্যে আসামিদের কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

আরও পড়ুন:

সুবর্ণচরে ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনের জামিন আটকাতে রাষ্ট্রপক্ষের আপিল

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম