মঙ্গলবার দেশে আসছে শ্রীলঙ্কায় নিহত জায়ানের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৯, ১২:৩২আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১২:৫৬

জায়ান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশে আসবে। শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় জায়ান চৌধুরী নিহত হন বলে নিশ্চিত করেছেন শেখ সেলিমের ব্যক্তিগত সহকারী ইমরুল হক।

তিনি জানান, জায়ানের মরদেহ দেশে আনতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করছেন শেখ সেলিমের স্ত্রী এবং দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম। জায়ান চৌধুরী সোমবার শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহত হন। তার বাবা মশিউল হক গুরুতর আহতাবস্থায় কলম্বোর একিটি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এ মুহূর্তে দেশে আনা যাচ্ছে না। মশিউল হক চৌধুরী সপরিবারে কলম্বোতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে তারা বোমা হামলার শিকার হন। বোমা হামলার পর জায়ানের খবর পাওয়া যায়নি। পরে একটি হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।

এদিকে রবিবার রাত থেকেই শেখ সেলিমকে সান্ত্বনা দিতে তার বনানীর বাসায় ভিড় জমান নেতাকর্মীরা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ দলের কেন্দ্রীয় নেতারা শেখ সেলিমের পাশে ছিলেন। সোমবার (২২ এপ্রিল) সকালে তার বাসায় যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় রবিবারের ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫০০ জন। সোমবার সকালে পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা হতাহতের এ তথ্য জানিয়েছেন। এর আগে রবিবার রাতে ২০৭ জন নিহতের খবর দিয়েছিলো পুলিশ।

/এমএইচবি/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে