কাল রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৯, ১৬:০০আপডেট : ১২ মে ২০১৯, ১৬:০৩

কাল রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করবে দুদক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করা হবে সোমবার (১৩ মে)। বিকাল পাঁচটায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে এ প্রতিবেদন তুলে দেবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৯ (১) ধারা অনুযায়ী, প্রতিবছর দুদকের আগের বছরের কার্যাবলীর বার্ষিক প্রতিবেদন রাষ্টপতির কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা আছে। দুদক চেয়ারম্যান বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১৮ সালের দুদকের কার্য-সম্পাদন, সম্পাদিত কাজের অভ্যন্তরীণ ও বাহ্যিক জবাবদিহিতা, সরকার প্রদত্ত সম্পদের ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

/ডিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান