থানার ওসি হিসেবে বিসিএস পুলিশ ক্যাডারদের নিয়োগ চায় দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ২০:২৮আপডেট : ১৩ মে ২০১৯, ২০:৩১

থানার ওসি হিসেবে বিসিএস পুলিশ ক্যাডারদের নিয়োগ চায় দুদক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনও বাতিল চেয়েছে সংস্থাটি। দুদকের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদনে এমন ১২০টি মতো সুপারিশ আছে বলে জানা গেছে।
প্রতিবেদনে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পিএসসির অধীনে নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
সোমবার (১৩ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির হাতে প্রতিবেদন তুলে দেন।
দুদকের বার্ষিক এ প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সেবা খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি, অনিয়ম আর ক্ষমতার অপব্যবহার করছে।
২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে দুদকের মামলা ও চার্জশিটের সংখ্যা কমেছে জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনার ত্রুটির কারণে দুর্নীতি বাড়ছে।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৯(১) ধারা অনুযায়ী, প্রতিবছর দুদকের আগের বছরের কাজের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা আছে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের