রিফাত হত্যায় গ্রেফতার আরও একজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৯, ১২:১৩আপডেট : ৩০ জুন ২০১৯, ২২:১২

 

রিফাত শরীফ বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কুপিয়ে হত্যার মামলায় সাগর নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ জুন) তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে রিফাত হত্যা মামলায় চার জনকে গ্রেফতার করা হলো।

পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, সাগর এজাহারভুক্ত আসামি। তাকে বরগুনা থেকে গ্রেফতার করা হয়েছে।

রিফাত শরীফকে হত্যার ঘটনায় পরদিন বৃহস্পতিবার (২৭ জুন) ১২ জনের  নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তার বাবা মো. আ. হালিম দুলাল শরীফ। এ মামলার আসামিরা হলো ক্রম অনুযায়ী সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) (২৫), মো. রিফাত ফরাজী (২৩), মো. রিশান ফরাজী (২০), চন্দন (২১), মো. মুসা, মো. রাব্বি আকন (১৯), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রায়হান (১৯), মো. হাসান (১৯), রিফাত (২০), অলি (২২) ও টিকটক হৃদয় (২১)। বাকি পাঁচ থেকে ছয় জন অজ্ঞাত আসামি।

১২ আসামির মধ্যে আগে ধরা পড়ে দুজন। এরা হলো চন্দন ও মো. হাসান। আরেকজনকে গ্রেফতার করা হয় সন্দেহভাজন হিসেবে। নাজমুল হাসান নামের এই সন্দেহভাজনের নাম মামলায় নেই। এরমধ্যে গ্রেফতার দুই আসামি চন্দন ও হাসানের সাত দিন এবং নাজমুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাসেল এই রিমান্ড আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে। দুর্বৃত্তরা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।



আরও খবর...

রিফাত হত্যা: আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট

রিফাত শরীফের ওপর হামলার পরের সাড়ে পাঁচ ঘণ্টা পুলিশ ছিল নিষ্ক্রিয়!

আমার বিরুদ্ধে ফেসবুকে লিখে সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা চলছে: মিন্নি

নির্মম সেই হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন রিফাতের স্ত্রী মিন্নি (ভিডিও)

ভিডিও বিশ্লেষণ: ওরা কি দর্শক?

‘কলেজের গেট থেকে রিফাতকে টেনে-হিঁচড়ে বের করে কয়েক যুবক’ 

‘মাথা ও ঘাড়ে গুরুতর ৩ ক্ষতসহ অসংখ্য কোপের আঘাত রিফাতের শরীরে’

রিফাত হত্যায় গ্রেফতার দুই, জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিফাত খুনের ঘটনায় মন্ত্রীরা যা বললেন

রিফাত হত্যা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে সীমান্তে এলার্ট জারির নির্দেশ হাইকোর্টের

দুপুরের মধ্যে ডিসি-এসপি’র ‘অ্যাকশন’ জানতে চেয়েছেন হাইকোর্ট

খুনিরা চিহ্নিত, আমরা এদের পেছনে লেগেছি: বরিশাল রেঞ্জের ডিআইজি

রিফাত হত্যা: ফেসবুকে ঘৃণার ঝড়

রিফাত হত্যা: ১২ জনের নামে মামলা, গ্রেফতার ১

আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: রিফাতের বাবা

স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ নারীর, তবুও শেষ রক্ষা হলো না

 

/এনএল/এনআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের