‘ডেঙ্গুর বিষয়ে সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ২২:০৪আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:১৩

বাকি বিল্লাহ প্রশাসন ডেঙ্গুর বিষয়টিকে শুরুর দিকে গুরুত্ব দেয়নি মন্তব্য করে ব্লগার ও অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ বলেন, ‘ডেঙ্গু নিয়ে যে সময় প্রশাসনের যথাযথ সচেতনতার মনোভাব এবং পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সে সময় তারা একটি “অস্বীকারের রাজনীতি” করছিল।’ দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ডেঙ্গু’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এ সময় বাকি বিল্লাহ বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতিকে মহামারি হিসেবে দেখার আগে জরুরি বিষয় হলো, এটাকে যথাযথভাবে সবাইকে জানানো। মানে প্রশাসনের অ্যাটিচিউডটা কী হবে?  অথচ কীভাবে জিনিসটাকে এড়ানো যায়, তারা সেই বুদ্ধি করার তালে ছিল। এখানে প্যানেল মেয়র ডেইজি আপা বলছিলেন, “ঘরের ভেতর তো সিটি করপোরেশন ঢুকতে পারবে না।” কিন্তু সেই মনোভাবটা তো থাকতে হবে আগে। যদি তাদের মনোভাব বিপদটাকে মোকাবেলা করার মতো হয়, সেখানে অনেক ধরনের করণীয় চলে আসে।’      

মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন– ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার, মেডিসিন বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদ।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

আরও পড়ুন:  ‘এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীরও অংশগ্রহণ দরকার’

                  ‘সামনে হয়তো মহাদুর্যোগ অপেক্ষা করছে’

                  ‘কোথাও না কোথাও অবশ্যই আমাদের দুর্বলতা আছে’

                  ‘ডেঙ্গু’ শীর্ষক বৈঠকি শুরু 

 

 

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম