জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৯ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৫

জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে মানববন্ধন

জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বর্তমান সময়ে আলোচিত বিষয়। জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তনশীল হলেও বর্তমান পরিবর্তন উদ্বিগ্ন হবার মতো। কারণ, জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা অভূতপূর্ব এবং এই পরিবর্তনে মানবজাতির প্রত্যক্ষ দায়ভার আজ  প্রমাণিত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিজ্ঞানীরা বহুদিন থেকেই আলোচনা-পর্যালোচনা ও ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়গুলো আলোপাত করছেন। তা সত্ত্বেও এব্যাপারে কোনও রাজনৈতিক উদ্যোগ গ্রহণের বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত আছে।

তারা আরও  বলেন, সারাবিশ্বের তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে আমরাও একাত্মতা পোষণ করছি। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ পৃথিবীর নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে পৃথিবীর গড় উষ্ণায়ন, প্রাক শিল্পায়ন যুগের পর্যায় থেকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি আমরা দাবি করছি যে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে, কার্বন নিঃসরণ কমাতে এবং উন্নয়নের নামে অপরাজনীতি পরিহার করে পৃথিবীকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, কোস্ট ট্রাস্ট, নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি নামে পাঁচটি সংগঠন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে