হামলার ২৪ ঘণ্টা পর ‘গণ্ডগোল’ না করার আহ্বান ভিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার (২১ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ২৪ ঘণ্টা পর ‘গণ্ডগোল’ না করতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য (ভিসি) ড. খোন্দকার নাসির উদ্দিন। রবিবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি এই ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠনের কথাও উল্লেখ করেছেন ভিসি। একইসঙ্গে তিনি বলেছেন, কমিটি ৫ কার্যদিবসে রিপোর্ট দিলে ব্যবস্থাও নেওয়া হবে।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা বিশ্ববিদ্যালয়ের ২ কিলোমিটার দূরে ঘটেছে দাবি করে ভিসি বলেছেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয় বন্ধ ও ফল ত্যাগের নির্দেশের পর বিশ্ববিদ্যালয়মুখী শিক্ষার্থীদের ওপর ২ কিলোমিটার দূরে রাস্তায় হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বিগত সাড়ে চার বছরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও ধরনের হামলার ঘটনা হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের কোনও সহিংসতা না করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’

এর পরপরই কোনও সংশ্লিষ্টতা ছাড়াই তিনি ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরের, ভিসির নিরাপত্তা, ইউএনওর সঙ্গে কথোপকথনের বিষয়গুলো নিন্দা জানান ভিসি। তিনি বলেন, ‘সদরের ইউএনও গত রাতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বললে আমি তাকে সাধ্যমতো নিরাপত্তা চেষ্টার কথা বলেছি। আমাদের এত গার্ড নেই। আপনি পুলিশ পাহারা দিন। আমার বাসায় পুলিশ দিতে চাইলে আমি বললাম, না দরকার নেই। একজন বৃদ্ধ লোক থাকে। যাওয়ার আগ পর্যন্ত এভাবেই চলবে।’

ভিসি আরও বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে অনেক ধৈর্য ধারণ প্রয়োজন। ৩২ বছরের শিক্ষকতা জীবনে সেটা করে আসছি।’ আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের ব্যবহার, ভাষা নিয়ে প্রতিবাদ জানালেও এবার বিজ্ঞপ্তিতে তিনি শিক্ষার্তীদের ‘সন্তান’ উল্লেখ করে কোনও গণ্ডগোল না করার আহ্বান জানান।
হামলার ২৪ ঘণ্টার বেশি সময় পরে ভিসি শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান। হুট করেই তার সৃষ্ট ছাত্রকল্যাণ ফান্ড থেকে ব্যয়ভার বহনেরও ঘোষণা দেন। তবে,  কার ব্যয়ভার বহন করা হবে, সেটি সংবাদ বিজ্ঞাপ্তিতে উল্লেখ নেই।

আরও পড়ুন: ‘সমাধানের বিকল্প বিশ্ববিদ্যালয় বন্ধ হতে পারে না’ 

/ইউআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের