ভোটার তালিকায় রোহিঙ্গা: ইসি কর্মকর্তা শাহানুর আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪০

শাহানুর মিয়া রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার নাম শাহানুর মিয়া। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এই কর্মকর্তাকে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন এ খবর নিশ্চিত করেছেন।
শাহানুর এনআইডি অনুবিভাগে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কর্মরত। রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে ইসির প্রধান কার্যালয় থেকে আটকের ঘটনা এটাই প্রথম।

এর আগে চট্টগ্রামের ডাবলমুরিং থানার ইসি কার্যালয়ের অফিস সহায়ক জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ।
আবদুল বাতেন বলেন, ‘ডিবি পুলিশ শাহানুরকে সোমবার বিকেলে আমাদের অফিস থেকে আটক করেছে। তদন্তের সূত্র ধরে রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’

সিটিটিসি চট্টগ্রামের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি টিম ঢাকায় গিয়ে শাহানুরকে আটক করেছে। তবে এই টিম এখনও চট্টগ্রামে এসে পৌঁছায়নি। ফলে এ বিষয়ে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।

এবারের হালনাগাদে ৬১ জন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টা হয়েছে জানিয়েছে ইসি।

‘রোহিঙ্গাদের নামে এনআইডি তৈরিতে ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী জড়িত’

/জেইউ/ইএইচএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম