অনলাইন ক্যাসিনোর বাংলাদেশ প্রধান সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫০

সেলিম প্রধান। বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর প্রধান কর্মকর্তা হিসেবে তাকে অভিযুক্ত করেছে র‌্যাব

বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতার নাম সেলিম প্রধান। সোমবার (৩০ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে তাকে আটকের পর এ দাবি করেছে র‌্যাব-১। সেলিম বর্তমানে র‌্যাব হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সেলিম প্রধানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের উপপরিচালক মিজানুর রহমান।

তিনি বলেন, ‘সেলিম প্রধান বাংলাদেশের অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত। ক্যাসিনো ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

র‌্যাবের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনলাইন ক্যাসিনোর বাংলাদেশের কান্ট্রি প্রধান এই সেলিম। তাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। অনলাইনে ক্যাসিনোর বিষয়টি দেশে সে দেখাশোনা করে।’

বিমানবন্দর সূত্র জানিয়েছে, এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদস্যরা বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায়। সেলিম প্রধান থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে র‌্যাবের সদস্যরা তাকে আটক করে।

র‌্যাব সূত্র জানায়, টেন্ডারবাজি ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত এই সেলিম প্রধান। চারদলীয় জোট সরকারের সময় তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ ছিল সেলিম প্রধান। 

উল্লেখ্য, সম্প্রতি দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় ছাত্রলীগ ও যুবলীগের বেশ কিছু নেতার কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশের পর পরই ১৪ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটিতে রদবদল আসে। এর তিন দিন পর গত ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ক্লাব পাড়ায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব। এরপর ধানমন্ডি, কলাবাগানসহ উত্তরা, গুলশান, তেজগাঁওয়ের বেশ কিছু ক্লাবে একই ধরনের অভিযান চালায় পুলিশ ও র‌্যাব। এসব অভিযানে ক্যাসিনো সামগ্রীসহ প্রচুর পরিমাণে মদ ও অবৈধ অর্থ উদ্ধার করা হয়। অভিযানগুলোতে যুবলীগের কয়েকজন নেতাসহ বেশ কিছু ক্লাবের সংগঠককে ক্যাসিনোতে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আটক হয়েছেন অনলাইন ক্যাসিনোর বাংলাদেশ প্রধান হিসেবে অভিযুক্ত সেলিম প্রধান।

আরও পড়ুন: 

থাই এয়ারের এক যাত্রীকে আটক করেছে র‌্যাব

/এআরআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের