সম্রাটকে রিমান্ডে নিলেই গডফাদারদের নাম জানা যাবে: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১৯:৫৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:৪৫

সম্রাটকে গ্রেফতারের পর ক্যাসিনোর গডফাদারদের ধরতে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই বাহিনীর মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেম বলেন, ‘সম্রাটকে রিমান্ডে নিলেই কে কে তার সঙ্গে জড়িত তাদের সবার  নাম জানা যাবে।’ রবিবার (৬ অক্টোবর) সম্রাটের কাকরাইলের অফিসে র‌্যাবের চার ঘণ্টার অভিযান শেষে  বিফ্রিংয়ের সময় তিনি এসব  কথা বলেন।

লে. ক. সারোয়ার বলেন, ‘গত ১৮ সেপ্টম্বর আমরা ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করি। আজ ১৯তম দিন চলছে।  এর মধ্যে কয়েকজনের উঠে আসছিল। সম্রাটের নাম অনেক বারই এসেছে। তাকে ধরার জন্য আমাদের বেশ কয়েকটি টিম নজরদারি করেছিল। এই নজরদারির ধারাবাহিকতায় আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার প্রধান সহযোগী আরমানকে গ্রেফতার করি।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখানে উল্লেখ করতে চাই, আরমানকে আটক করার পরপরই তাকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। তার কাছে বিদেশি মদ পাওয়া যায়। ম্যাজিস্ট্রেট তাকে তাৎক্ষণিক ছয়মাসের কারাদণ্ড দেন।’ তিনি আরও বলেন, ‘এরপর দু’জনকেই ঢাকায় নিয়ে আসি। সম্রাটের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালাই। আমরা এখান থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, ১১৬০ পিস ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দু’টি বন্যপ্রাণীর চামড়া, দুটি বৈদ্যুতিক শক দেওয়ার মেশিন, দুটি লাঠি  জব্দ করি।’

লে. ক. সারোয়ার বলেন, ‘এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সম্রাটকে রিমান্ডে নিলেই বিস্তারিত জানতে পারবো।’

সম্রাটের গডফাদার কারা—এমন প্রশ্নের জবাবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমরা সকালেই তাকে গ্রেফতার করেছি, রিমান্ডে আনার পর জানতে পারবো তার গডফাদার কারা।’

গ্রেফতারের পর সম্রাট ও আরমানকে কোথায় রাখা  হয়েছে—এমন প্রশ্নের জবাবে লে. ক. সারোয়ার বলেন, ‘দু’জনকেই  ঢাকায় নিয়ে এসেছি। আরমানকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। সম্রাট এখানেই আছে।’

এক প্রশ্নের জবাবে  র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘অস্ত্র, মাদক ও বন্যপ্রাণী আইনে মামলা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা তার কাছ থেকে তিন ধরনের অপরাধের আলামত পেয়েছি। বিদেশি মদ, ইয়াবা, পিস্তল পেয়েছি। মাদক থাকার কারণে মাদক আইনে মামলা হবে। অবৈধ অস্ত্র রাখার কারণে অস্ত্র আইনে মামলা হবে।’ বন্যপ্রাণীর চামড়া রাখার কারণে ইতোমধ্যে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

/এআরআর/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত