বুয়েটের দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

হাসনাত নাঈম
১২ অক্টোবর ২০১৯, ১৯:৩০আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৯:৩০

দেয়ালে গ্রাফিতি দিনের পর দিন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিপীড়নের শিকার, নির্যাতনের ব্যথা নিয়েও কথা বলতে না পারার ক্ষোভ আর ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে সহপাঠীর লাশ হয়ে যাওয়ার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দেয়াল হয়ে উঠেছে ক্যানভাস। বুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে গ্রাফিতি দিয়ে তাদের প্রতিবাদী অবস্থান তুলে ধরতে চাইছেন। আন্দোলন দুই দিন শিথিল ঘোষণার পর শনিবার (১২ অক্টোবর) দিনব্যাপী এঁকে চলেছেন শিক্ষার্থীরা।

দেয়ালে গ্রাফিতি আবরারের মতো আর যেন কেউ নির্যাতনের শিকার না হন, ক্যাম্পাসে যেন নির্ভয়ে থাকা যায় এই প্রত্যাশা নিয়ে নতুন কিছু ভাবতে চান অঙ্কন শিল্পীরা।

দেয়ালে গ্রাফিতি আঁকা হচ্ছে আয়োজকরা বলেন, দুই দিন আগে থেকেই এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্যোগ নেওয়া হলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।

নিরাপদ আছিস, ড্রিমডেথ, রাজনীতি, হোক কলরব, মুষ্ঠি বাঁধা হাতে হোক প্রতিবাদ, চুপ করিয়ে রাখার চিহ্নসহ নানা বার্তা নিয়ে হাজির হয়েছেন তারা।

দেয়ালে গ্রাফিতি বুয়েট আর্কিটেকচার ডিপার্টমেন্টের ১৭তম ব্যাচের একজন শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি করা হচ্ছে। মূলত আর্কিটেকচার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই এটা করছে। এই গ্রাফিতি বুয়েট থেকে পলাশী পর্যন্ত ২০টির মতো দেয়ালে এবং শহীদ মিনারের সামনের দুইটি দেয়ালে আঁকা হচ্ছে।’

দেয়ালে গ্রাফিতি এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা যেকোনও ধরনের আন্দোলন এবং ফেস্টের সময় গ্রাফিতি করে থাকি। সামনে যখন আবার অন্য কোনও আন্দোলন বা ফেস্ট আসবে, তখন আবার আমরা গ্রাফিতি আঁকবো।’

বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের ১৬তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ‘এসবই আবরার ফাহাদের স্মরণে। এখানে আমরা নির্যাতন নিপীড়নের চিত্র তুলে ধরতে চাই।’

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান