গরুর পূজা নিয়ে কটূক্তি করে তোপের মুখে ইহুদি ধর্মপ্রচারক

আন্তর্জাতিক ডেস্ক 
৩১ অক্টোবর ২০২৬, ১৫:৫৮ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৫৮

হিন্দু ধর্মীয় বিশ্বাস ও ভারতীয় চিকিৎসকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান ইহুদি ধর্মপ্রচারক ইয়োসেফ (ইয়োসি) মিজরাহি। তার মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারত ও ইসরায়েলের ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সমালোচকেরা তার বক্তব্যকে বর্ণবাদী ও হিন্দু ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মানজনক বলে অভিহিত করেছেন।

ভিডিওতে মিজরাহি এক ভারতীয় ব্যক্তির কথা বলেন। তার দাবি, ওই ব্যক্তি তার ফেসবুক পেজে কাজ করতেন এবং ইহুদি ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন। মিজরাহির অভিযোগ, ওই ব্যক্তির পরিবারের সদস্যরা গরুর পূজা করেন এবং গোমূত্র পান করেন।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা সেই ভারতীয়দের চেনেন, যারা গরুর পূজা করে? হিন্দুরা’। এরপর তিনি দাবি করেন, কিছু মানুষ মেঝে থেকে গোমূত্র চেটে পান করেন।

তিনি আরও বলেন, ‘আর হ্যাঁ, এসব যারা করেন, তাদের মধ্যে কিছু চিকিৎসকও রয়েছেন’। এ সময় তিনি তাকে ভারতীয়দের মতো না বানানোর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া নয়াদিল্লিতে কোনও চিকিৎসকের সঙ্গে কাল্পনিক সাক্ষাতের প্রসঙ্গ টেনে উপহাস করেন তিনি। যানজটে একটি গরু রাস্তা আটকে রাখলেও ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ সেটিকে সরাতে চাইবে না- এমন মন্তব্যও করেন মিজরাহি।

মিজরাহির বক্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলি গবেষক ও লেখক ইয়েশায়া রোজেনম্যান। তার মতে, এসব মন্তব্য ইসরায়েলের ভাবমূর্তির যে ক্ষতি করেছে, তা বিস্ময়কর মাত্রার। তিনি অভিযোগ করেন, মিজরাহি এর আগেও বিভিন্ন ধর্মের অনুসারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্যানসার আক্রান্ত রোগীদের নিয়ে বারবার অপমানজনক মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের আরও কয়েকজন ব্যবহারকারীরা মিজরাহির মন্তব্যকে বর্ণবাদী ও আপত্তিকর বলে আখ্যা দিয়েছেন।

এদিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে মিজরাহি দাবি করেছিলেন, হলোকাস্টে ১০ লাখেরও কম ইহুদি নিহত হয়েছেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত ওই গণহত্যায় প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল। পরে নিজের ওই বক্তব্যের জন্য ক্ষমা চান মিজরাহি। 

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
শিক্ষকের উপস্থিতিতে ক্লাসরুমে চেইনসো নিয়ে হামলা, আহত দুই শিক্ষার্থী
রাশিয়া নিয়ে ইউরোপকে মেজাজ সামলে কথা বলতে বললো যুক্তরাষ্ট্র
পাঁচ তারকা কনরাড হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদেশির মৃত্যু
সর্বশেষ খবর
শিক্ষকের উপস্থিতিতে ক্লাসরুমে চেইনসো নিয়ে হামলা, আহত দুই শিক্ষার্থী
শিক্ষকের উপস্থিতিতে ক্লাসরুমে চেইনসো নিয়ে হামলা, আহত দুই শিক্ষার্থী
গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন: জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন: জামায়াত আমির
পালংশাক থেকে আপেল, ধোয়ার পরেও কোন খাবারে থেকে যেতে পারে রাসায়নিক?
পালংশাক থেকে আপেল, ধোয়ার পরেও কোন খাবারে থেকে যেতে পারে রাসায়নিক?
রাশিয়া নিয়ে ইউরোপকে মেজাজ সামলে কথা বলতে বললো যুক্তরাষ্ট্র
রাশিয়া নিয়ে ইউরোপকে মেজাজ সামলে কথা বলতে বললো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি