রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৮:৫৭আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৯:২৫

 টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মার্কেটের ২৩৫ নম্বর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এটি ফোমের দোকান ছিল বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনন্স অ্যান্ড মেনটেইনেন্স) ল্যান্সনায়েক কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘আমরা এখনও হতাহতের কোনও খবর পাইনি। আগুন ইতোমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে। নির্বাপণ না হওয়া পর্যন্ত আমাদের কাজ চলবে।’ তিনি আরও বলেন,  ‘আগুন লাগার কারণ বের করার জন্য আগামীকা একটি তদন্ত কমিটি করবো।’

ব্যবসায়ীরা জানান, রাজধানী সুপার মার্কেটের একটি পাশ নিউ রাজধানী সুপার মার্কেট নামে পরিচিত। ওই ভবনের দুই তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সেখানকার অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। 

এরআগে, সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে মার্কেটটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি