এসকে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা, ফাঁসলেন নাজমুল হুদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৫১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫

ব্যারিস্টার নাজমুল হুদা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। তদন্তে এই অভিযোগের সত্যতা না মেলায় উল্টো নাজমুল হুদার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান এই তথ্য নিশ্চিত করেন।
এদিন বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মিথ্যা মামলা দায়ের করায় নাজমুল হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪-এর ২৮(গ)(২) ধারায় একটি নিয়মিত মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
তিনি জানান, তদন্তে নাজমুল হুদার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এসকে সিনহাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে দুদক।
মামলার এজাহারে ৩ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ নেওয়ার দাবি করেছিলেন নাজমুল হুদা। দুর্নীতিসংক্রান্ত মামলা হওয়ায় এটির তদন্ত করে দুদক।
প্রসঙ্গত, মামলাটি ঢাকা মহানগর আদালতে বিচারাধীন।

/ডিএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের