প্লাস্টিক কারখানায় দগ্ধ ৩৪ জনের অবস্থা আশঙ্কাজনক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ২০:৪৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৩

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধরা কেরানীগঞ্জের চুনখুটিয়ায় প্লাস্টিকের ওয়ান টাইমের প্লেট তৈরির কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ ৩৪ জনই আশঙ্কাজনক। চিকিৎসাধীন ৩৪ জনের দুজনের পায়ে দগ্ধ হয়েছে। তাদের সবার চিকিৎসায় বার্ন ইউনিট ইতোমধ্যে ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সবাই মেজর দগ্ধ হয়েছেন। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। অনেককেই আইসিইউতে নিতে হবে। তাদের রাতে আইসিইউতে স্থানন্তর করা হবে। ৩৪ জনের সবার অবস্থা আশঙ্কাজনক। অনেকের ৭০-৯০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে, কারও ৬০-৭০ শতাংশ; তবে  সবার ৩০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ঢামেক হাসপাতাল ও বার্ন ইউনিটের সিনিয়র চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হবে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের চুনখুটিয়ায় ওয়ানটাইম প্লাস্টিকের প্লেট ও কাপ তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। দগ্ধ হন অন্তত ৩৭ জন।

আরও খবর...
আগুন লাগা কারখানাটির অনুমোদন ছিল না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় নিহত ১

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, আহত ৩০

 

/জেএ/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী