সুপ্রিম কোর্টের তিন ফটকে মোটরসাইকেলে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ২১:১৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:১৭

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)

সুপ্রিম কোর্টের তিনটি ফটকের প্রত্যেকটির সামনেই একটি করে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও কেউ মোটরসাইকেল তিনটির মালিকানা কেউ দাবি না করায় আগুনের ঘটনাকে উদ্দেশ্যমূলক বলছে পুলিশ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন, ‘সুপ্রিম কোর্টের মাজার গেট, ঈদগাহ গেট ও পূর্ত ভবনের উল্টো পাশে সুপ্রিম গেটের ফটকের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছিল। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।’

শাহবাগ থানার পুলিশের একজন কর্মকর্তা জানান, পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুন লাগার পর কেউ গাড়িগুলোর মালিকানা দাবি করেননি, যা সন্দেহজন। মনে হচ্ছে এটি সন্ত্রাসী কার্যক্রম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ‘কারা কী উদ্দেশ্যে গাড়িগুলোতে আগুন দিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। রাতেই এই ঘটনায় মামলা দায়ের করা হবে।’

/আরজে/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী