বনশ্রী থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ১৯:১৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:২৭

মো. শহিদুল হক

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল হককে (৬০) খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বনশ্রী জে ব্লকের বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনও খবর পায়নি পরিবারের সদস্যরা।

এই ঘটনায় বুধবার (১৫ জানুয়ারি) খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শহিদুল হকের স্ত্রী ফাতেমা খাতুন।

তিনি উল্লেখ করেছেন, ১৪ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিটে জে ব্লকের বাসা থেকে বের হয়ে পূবালী ব্যাংকের বনশ্রী শাখায় যান শহিদুল। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তার আর কোনও খবর পাওয়া যায়নি।

শহিদুল হক তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাসায় রেখে গিয়েছিলেন, যেকারণে কোনও ধরনের যোগাযোগ করাও সম্ভব হয়নি বলে জানান তার মেয়ে শায়েলা শারমিন।

তিনি বলেন, ‘বাবা বাসা থেকে বের হয়ে পূবালী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তোলেন। মোবাইলটি তিনি ভুলে বাসায় রেখে যান। টাকা উঠানোর পর বাবার ফোনে মেসেজ এসেছে। এরপর জজ কোর্টের দিকে যাওয়ার কথা তার। কিন্তু আমরা কোনও সন্ধান পাচ্ছি না।

সাধারণ ডায়েরিটি তদন্ত করছে খিলগাঁও থানার এসআই খোরশেদ আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উনার বাসা আমাদের এলাকাতে হলেও তিনি মিসিং হয়েছেন রামপুরা এলাকা থেকে। ওখানকার কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনাটি তদন্ত করছেন।’

রামপুরা থানার এসআই হুমায়ুন কবির বলেন, ‘ব্যাংকটি আমাদের এলাকার মধ্যে পড়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমরা খিলগাঁও থানাকে সহযোগিতা করছি। যেহেতু মিসিং এর মতো ঘটনা, ফলে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। তবে মূল তদন্তটা খিলগাঁও থানাকেই করতে হবে।’

/আরজে/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের