বিজিএমইএ ভবন ভাঙা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১৩:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৩৭

বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

রাজধানীর হাতিরঝিলে অবস্থিত তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ-এর ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর ভবনটির ভাঙন কাজের শুরু করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। এসময় রাজউক, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল উপস্থিত ছিল। ভবনটি ভাঙার মূল কাজ শুরু হবে সোমবার (২৭ জানুয়ারি) থেকে। 

জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান ফোর স্টার গ্রুপ এককোটি দুই লাখ টাকায় ভবনটি ভাঙার কাজ শুরু করে। সনাতন পদ্ধতিতে এটি ভাঙা হচ্ছে।

গত বছরের ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। এরই পরিপ্রেক্ষিতে সময় পার হওয়ার পর নির্দেশনা বাস্তবায়নে গত বছরের ১৬ এপ্রিল সন্ধ্যায় ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিজিএমইএ ভবন

এর আগে, ২০০৬ সালের দিকে হাতিরঝিলে বিজিএমইএ ভবনের নির্মাণকাজ শেষ হয়। জলাশয়ে ভবনটি নির্মাণ করায় শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন পরিবেশবাদীরা। পরে বিষয়টি আদালতে গড়ায়।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে বিজিএমইএ ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করেন। রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেন আদালত। এর বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ, যা ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগে খারিজ হয়।

এ সংক্রান্ত আরও খবর:
বিজিএমইএ ভবন ভাঙা শুরু আজ

দেশীয় পদ্ধতিতেই ভাঙা হচ্ছে বিজিএমইএ ভবন

বিজিএমইএ ভবন ভাঙার খরচ দেবে কে?

বিজিএমইএ ভবন ভাঙতে ফের অনিশ্চয়তা

বিজিএমইএ ভবন অপসারণ: অর্ধকোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে রাজউক

উত্তরায় যাচ্ছে বিজিএমইএ ভবন

/এআরআর/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম