কবিতার বই বেশি, বিক্রি কম

হাসনাত নাঈম
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৮

 

কবিতার বই বেশি, বিক্রি কম

গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে গ্রন্হমেলা। জানা গেছে, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কবিতার বই প্রকাশ হয়েছে ৭২০টি। তবে প্রকাশকরা বলছেন কবিতার বই বেশি প্রকাশ হলেও বিক্রি হচ্ছে কম। পাঠকরা গল্প, উপন্যাস, ও জীবনীমূলক বই বেশি কিনছেন। কবিতার বই সবচেয়ে বেশি হলেও মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে কবি টোকন ঠাকুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বই প্রকাশের স্বাধীনতা আসায় কবিতার বই প্রকাশ হচ্ছে বেশি। ফেসবুকে যে লেখালেখি হয় সেগুলো  দিয়ে বই প্রকাশ করা যায়। ছাপা হওয়া সব বইকে আমি কবিতার বই বলবো না। ভালো কবিতার বই অত বের হয়নি। কবিতা যারা চর্চা করেন, কবিতার মধ্যে নতুন কিছু যারা আবিষ্কার করেন, সেরকম পাঠকের পিপাসা মেটানোর মতো কবিতার বইয়ের সংখ্যা সীমিত। বেশি কবিতার বই প্রকাশ হলেই সবগুলোকেই কবিতার বই হিসেবে গণ্য করার সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘কবিতার সঙ্গে তরুণদের সম্পর্ক গভীর। প্রতিটি তরুণের মাঝে কিছু গোপন কথা আছে, কিছু দ্রোহ আছে, কিছু স্বপ্নভঙ্গের বেদনা আছে। সব নিয়েই কিন্তু কবিতা হয়ে ওঠে। সেই কারণে কবিতার সঙ্গে তরুণদের সম্পর্কটা বেশি।’

বই প্রকাশের সংখ্যা বিবেচনা করলে কবিতার সময় কি ফিরে আসছে— এমন প্রশ্নের জবাবে কবি আলতাফ শাহনেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন অনেক নতুন কবিরা কবিতা লিখছেন। তাদের কবিতার বই বিক্রিও হচ্ছে। যদি ফিরে আসার কথা বলেন, তাহলে বলবো আগের চেয়ে ভালোভাবে ফিরে এসেছে। তবে আমার মনে হয় না যে কবিতার বই কখনও হারিয়ে গিয়েছিল। আগে যে বিক্রি হতো না, এমনও না। কিন্তু এখন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেক নতুন নতুন কবি আসছে। তাদের অনেকের লেখাই অনেক ভালো।’ 

কবিতার বই বেশি, বিক্রি কম

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তরুণরা কবিতায় বেশি আগ্রহী। ভালো লেখে-খারাপ লেখে সেটা বড় কথা নয়। ফেসবুকে সবাই লেখে। বই প্রকাশ করা খুব সহজ হয়ে গেছে। তাই বই ছাপা বেশি হচ্ছে। এবারের মেলায় সত্যিকার অর্থেই খেয়াল করেছি কবিতার প্রতি মানুষের আগ্রহ একটু হলেও বাড়ছে। আগে যেমন উপন্যাসের দিকে মানুষের ঝোঁক ছিল এখন তরুণদের কবিতার বইয়ের প্রতি ঝোঁক বাড়ছে।’

কবিতার বই বেশি, বিক্রি কম

তবে প্রকাশকরা বলছেন, কবিতার বই বেশি প্রকাশ হলেও বিক্রি তেমন হচ্ছে না। অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঠক যে খুব বাড়ছে আমার কাছে তেমন মনে হয় না। তবে বই প্রকাশ দেখে মনে হচ্ছে কবির সংখ্যা বাড়ছে।  কিন্তু কবিতার পাঠক বাড়ছে বলে আমার মনে হয় না। সব বই মানসম্পন্ন না। যেগুলো মানসম্পন্ন বই সেগুলো পাঠক গ্রহণ করছে।’

সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত  বছরও মেলা শেষে বাংলা একাডেমির হিসাবে দেখা গিয়েছিল কবিতার বই বেশি প্রকাশিত হয়েছে। এবারও এখন পর্যন্ত কবিতার বইয়ের সংখ্যা বেশি। তবে সেই তুলনায় বিক্রি নেই। ছোটগল্প, উপন্যাস ও জীবনীমূলক বইয়ের চাহিদা বেশি।’ বাতিঘরের প্রকাশক দীপঙ্কর দাস বলেন, ‘মেলায় কবিতার বই বেশি খুব বেশি বলতে সেটা ২৫ শতাংশ হতে পারে। বই বেশি হলেও বিক্রি তেমন বেশি নয়।’

কবিতার বই বেশি, বিক্রি কম

/এমআর/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ
রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ
টিএসসিতে মেসির জন্মদিন উদযাপন
টিএসসিতে মেসির জন্মদিন উদযাপন
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান