টোলারবাগের বৃদ্ধকে চিকিৎসা দেওয়া চিকিৎসকও করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ০৩:৩৫আপডেট : ২৩ মার্চ ২০২০, ১২:১৩

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর টোলারবাগে প্রাণ হারানো বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন যে চিকিৎসক, তিনিও আক্রান্ত হয়েছেন (করোনা পজিটিভ)। তবে ওই চিকিৎসক আগের চেয়ে ভালো আছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। রবিবার (২২ মার্চ) রাতে তিনি বলেছেন, ‘আমি এখন ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

রবিবার রাতে চিকিৎসকের পারিবারিক বন্ধু ডা. শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে বৃদ্ধ মারা গেছেন তার চিকিৎসা দিয়েছেন আক্রান্ত ডাক্তার। গতকাল (শনিবার) সকাল থেকেই তার সমস্যা শুরু হয়েছিল। আজ (রবিবার) দুপুর নাগাদ শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আপাতত ভালো আছেন। তাকে এখন হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।’

উল্লেখ্য, তিনি ডেল্টা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে টোলারবাগের ওই বৃদ্ধকে চিকিৎসা দিয়েছিলেন। তার পরিবারের সদস্যরা এখনও হোম কোয়ারেন্টিনে আছেন।
এর আগে বৃদ্ধের মৃত্যুর পর তার চিকিৎসায় নিয়োজিত ওই হাসপাতালের চার চিকিৎসক, ১২ জন নার্স ও তিনজন স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদেরই একজন চিকিৎসক করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। জানা যায়, রবিবার (২২ মার্চ) তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তাতে এই তথ্য পাওয়া যায়।

উল্লেখ্য, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত শনিবার মারা যাওয়া মিরপুরের টোলারবাগের ওই বৃদ্ধ ছিলেন দেশে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী। তবে তিনি বা তার পরিবারের কেউ বিদেশ থেকে না আসায় এই ঘটনায় কমিউনিটি ট্রান্সমিশন স্বীকার করে নিয়ে জরুরি অবস্থা ঘোষণার দাবি ওঠে। তবে বিষয়টি নিঃসন্দেহ হতে আরও সময় চেয়েছে আইইডিসিআর। যদিও ওই ব্যক্তির মৃত্যুর পর তার এক প্রতিবেশী পরদিন রবিবার (২২ মার্চ) রাতে মারা যান।

আরও খবর:

টোলারবাগে করোনাভাইরাসে মৃত ব্যক্তির প্রতিবেশীর মৃত্যু

আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলার জন্য আরেকটু সময় নিচ্ছি: আইইডিসিআর

/জেএ/এএইচ/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের