আবাসিক এলাকায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হাসপাতাল ঘেরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ০৩:৪০আপডেট : ২৩ মার্চ ২০২০, ১১:৪৫

আবাসিক এলাকায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হাসপাতাল ঘেরাও করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালে চিকিৎসা দেওয়ায় হাসপাতাল ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের রিজেন্ট হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের কোয়ারেন্টিন ও আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করে উত্তরা ও মিরপুর রিজেন্ট হাসপাতাল। এই খবরে উত্তরায় হাসপাতালটির রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে ঘেরাও করে বিক্ষোভ চালায় স্থানীয়রা। এ সময় স্থানীয় বাসিন্দা ও উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নেতারা হাসপাতালের সামনের রাস্তা আটকে রেখে মিছিল করে। একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারী স্থানীয়দের দাবি, এই হাসপাতালে যদি করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হয়, তাহলে এলাকাবাসী ঝুঁকির মধ্যে পড়বে।

আবাসিক এলাকায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হাসপাতাল ঘেরাও এই বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে উত্তরায় রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করেছিল। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা কাগজপত্র দেখেছি। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে জানানো হবে। তারাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

/এসজেএ/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু