৭২ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৩:১৮ আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৩:২৩

সাগর-রুনি হত্যাকাণ্ড সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৭২ বারের মতো পেছানো হলো। তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আসাদুজ্জামান এ তথ্য জানান।

সোমবার (২৩ মার্চ ) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দেয়নি তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ফলে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

আলোচিত এই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। অন্য আসামিরা হলেন—বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়।

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন
মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
৪৮ ঘণ্টাতেই ১০ লাখ আবেদন, বিশ্বকাপের টিকিটের জন্য এখনই হাহাকার!
৪৮ ঘণ্টাতেই ১০ লাখ আবেদন, বিশ্বকাপের টিকিটের জন্য এখনই হাহাকার!
শাহজালালে এক বছর ধরে ট্রলি সংকট: গোয়েন্দা সতর্কতার পরও হয়নি সমাধান
শাহজালালে এক বছর ধরে ট্রলি সংকট: গোয়েন্দা সতর্কতার পরও হয়নি সমাধান
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই