করোনাভাইরাস: কিট তৈরিতে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ২০:৩৫ আপডেট : ২৩ মার্চ ২০২০, ২০:৩৫

করোনাভাইরাস: কিট তৈরিতে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুদান

করোনাভাইরাস শনাক্তকরণ কিটস তৈরিতে গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষণায় ৫ লাখ টাকা অনুদান দিয়েছে ‘ফিউচার বাংলাদেশ নামে’ একটি সংগঠন। সোমবার (২৩ মার্চ) বিকালে গণস্বাস্থ্যের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে করোনাভাইরাস (কেভিড-১৯) বাংলাদেশসহ সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। সোমবার ফিউচার বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষে কে এম নাজমুল হক গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর হাতে করোনাভাইরাস প্রতিরোধে পক্ষে কাজ করার জন্য পাঁচ লাখ টাকার চেক প্রদান করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির চেষ্টার সফল হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণস্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কিট তৈরির জন্য অনেক অর্থ প্রয়োজন। দেশি-বিদেশি শিল্পপতি, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক আর্থিক সাহায্য করলে জনসাধারণের উপকার হবে।

 

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
মিরপুরে বাসে আগুন
২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেফতার
সর্বশেষ খবর
ফিরলো সেই জার্মানি, নেদারল্যান্ডসকে দিলো ৫ গোল
ফিরলো সেই জার্মানি, নেদারল্যান্ডসকে দিলো ৫ গোল
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, জ্বালিয়ে দেওয়ার হুমকি
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, জ্বালিয়ে দেওয়ার হুমকি
বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’
বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’
বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী