পুলিশ সদস্যদের প্রতি জনগণের সঙ্গে বিনয়ী ও পেশাদার আচরণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ০২:২৪আপডেট : ২৮ মার্চ ২০২০, ০২:৩১

আইজিপি জাবেদ পাটোয়ারী। ফাইল ছবি সাধারণ জনগণের সাথে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণকে ঘরে থাকার নির্দেশনা দেয় সরকার। ওই নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সদস্যদের দ্বারা মানুষকে লাঠিপেটা ও হেনস্তার ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। এসব ঘটনার প্রেক্ষিতে এ নির্দেশ দেন পুলিশ প্রধান। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে এ নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইজিপি-র নির্দেশে বলা হয়েছে, জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সব জরুরি জরুরী সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।

গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঘোষণা দিয়ে সুনির্দিষ্ট কিছু জরুরি সেবার বাইরে অন্যান্য সেবা বন্ধ রাখার সরকারি ঘোষণা রয়েছে। করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজন (খাদ্যদ্রব্য, ঔষধ কেনা, চিকিৎসা, মৃতদেহ সৎকার ইত্যাদি) ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে না যেতে জনগণকে অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

/আরজে/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল