স্বাস্থ্য বাতায়নে যুক্ত হলো উবার ডাক্তার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ০১:২৮আপডেট : ৩০ মার্চ ২০২০, ০১:৩৪

স্বাস্থ্য বাতায়নে যুক্ত হলো উবার ডাক্তার করোনা পরিস্থিতিতে রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এবার উবার ডাক্তার নামে মোবাইল চিকিৎসা সেবা চালু করেছেন স্বাস্থ্য অধিদফতর। রবিবার (২৯ মার্চ) অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ এবং ৩৩৩ হটলাইন নম্বরে কল করে দেশের মানুষ সরাসরি স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন। কিন্তু কোভিড-১৯ (করোনাভাইরাস) এর মহামারীর কারণে কল সংখ্যা অনেক বেড়ে গেছে। এতে করে স্বাস্থ্য বাতায়নের সবগুলো নম্বর অনেক সময় ব্যস্ত পাওয়া যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উবার ডাক্তার নামের একটি মোবাইল চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এর ফলে স্বাস্থ্য বাতায়নের নিয়মিত নম্বর ১৬২৬২৩ এবং ৩৩৩ ব্যস্ত থাকলে স্বয়ংক্রিয়ভাবে সেই কলগুলো উবার ডাক্তারের কাছে চলে যাবে। সেখান থেকেও একইভাবে সেবা নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উবার ডাক্তারের জন্য ইতোমধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে এক হাজার ১২৭ জন চিকিৎসক ‍যুক্ত হয়েছেন। আর সাত হাজার ২২৭ জন চিকিৎসক এই সেবা দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

/জেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রুইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া 
ক্রুইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া 
সাতসকালে ট্রাকের ধাক্কায় সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ১০
সাতসকালে ট্রাকের ধাক্কায় সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ১০
উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা জরুরি: প্রতিরক্ষা উপদেষ্টা
উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা জরুরি: প্রতিরক্ষা উপদেষ্টা
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি