নববর্ষের আপ্যায়ন খরচ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে চায় ডাকসু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ২২:৪৫ আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৪৭

ডাকসু (ছবি: সাজ্জাদ হোসেন)

নববর্ষের আপ্যায়ন বাবদ প্রত্যেক হলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যে টাকা বরাদ্দ দেয় সেটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এই প্রস্তাব ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের কাছে ইতোমধ্যে দেওয়া হয়েছে। উপাচার্য অ্যাকাউন্টস বিভাগকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন।

এই প্রসঙ্গে ডাকসুর সহ সাধারণ সম্পাদক এজিএস সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ডাকসুর পক্ষ থেকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে উপাচার্যের কাছে এ প্রস্তাব জানিয়েছি। বলেছি, পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য আপ্যায়নের যে বরাদ্দ দেওয়া হয়, সেটি যেন নিম্ন আয়ের মানুষদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়।

 জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন,  বিষয়টি শুনে আমি খুবই অভিভূত হয়েছি। আমাদের শিক্ষার্থীরা এমন মানবিক ধারণা যে লালন করে আমি তা দেখে সত্যি মুগ্ধ। আমি আমাদের অ্যাকাউন্টস পরিচালক যিনি আছেন তাকে বলেছি বিষয়টি দেখতে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কত টাকা বরাদ্দ হয়, কিভাবে সেই ফান্ড তহবিলে দেওয়া যায় সেটা তিনি খতিয়ে দেখছেন।

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম