ভাড়াটিয়াকে বাসায় উঠতে না দেওয়া বাড়িওয়ালা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ০০:৩৯আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১২:২৯

গ্রেফতার বাড়িওয়ালা (মাঝে) ভাড়াটিয়াকে বাসায় উঠতে না দেওয়ায় রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার বাড়িওয়ালা নূর আক্তার শম্পাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। শম্পার বিরুদ্ধে গত ১৯ এপ্রিল রাতে ওই ভাড়াটিয়া বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেছিলেন। র‌্যাব-২ কর্মকর্তা মেজর এইচ এম পারভেজ আরেফিন এ তথ্য জানান।

তিনি বলেন, 'ওই বাড়িওয়ালাকে আমরা নিয়মিত নজরদারিতে রেখেছিলাম। রাতে ধানমন্ডির একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।'

জানা যায়, গত রবিবার রাতে ৫৮/৭ নম্বর, পান্থপথ এলাকার দ্বিতীয় তলার একটি বাসার এক মাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের শিশুসহ তিন সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। র‌্যাব-পুলিশ সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে ঘরে রাখার অনুরোধ জানান। গভীর রাত পর্যন্ত পুলিশ-র‌্যাব ওই ভাড়াটিয়াকে নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। তবে বাড়িওয়ালা শম্পা তাদের বাড়িতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। এরপর ওই ভাড়াটিয়াকে নিয়ে পুলিশ কলাবাগান যায়। সেখানে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে মামলা করেন ভাড়াটিয়া। এরপর ভাড়াটিয়া সন্তান নিয়ে তার মায়ের বাসায় চলে যান। তবে ঘটনার পর থেকে শম্পা গাঢাকা দিয়েছিলেন।

/এআরআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: গ্রেফতার ২
অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: গ্রেফতার ২
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত