জেএমআই গ্রুপের মাস্ক কেলেঙ্কারির ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ২০:২৮আপডেট : ১৪ মে ২০২০, ২০:৩৪

এন-৯৫ মাস্ক জেএমআই গ্রুপের এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনায় তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ই-মেইলের মাধ্যমে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেন।

রিটে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত অথবা সন্দেহভাজন রোগীদের চিকিৎসা করার জন্য ডাক্তার-নার্স এবং অন্যান্যদের সুরক্ষায় এন-৯৫ মাস্ক সরবরাহের জন্য জেএমআই গ্রুপের সঙ্গে চুক্তি করেছিল সরকার। এরই পরিপ্রেক্ষিতে জেএমআই গ্রুপ এন-৯৫ মাস্ক নামে ২০ হাজার ৬০০ মাস্ক সরবরাহ করে। পরবর্তীতে দেখা যায় যে ওই মাস্কগুলো প্রকৃতপক্ষে এন-৯৫ মাস্ক নয়, একটি সাধারণ মাস্ক সাপ্লাই দেওয়া হয়। জেএমআই গ্রুপ এ ঘটনা স্বীকার করেছে।

তবে এখন পর্যন্ত এ প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডের জন্য কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। বিষয়টি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, জনস্বার্থ সংশ্লিষ্ট বিধায় জেএমআই গ্রুপের বিরুদ্ধে তদন্ত কমিটি এবং এর সঙ্গে জড়িতদের শাস্তি তথা জেএমআই গ্রুপের মেডিক্যাল ইকুইপমেন্ট সাপ্লাইয়ের এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স সাসপেন্ড করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রিটে নির্দেশনা চাওয়া হয়।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক, সিএমএসডির পরিচালক এবং জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাককে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন:

এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ মাস্ক সরবরাহের ঘটনায় তদন্ত কমিটি

মাস্ক-ল্যাব চাইলেন চিকিৎসক, অবাক হলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া পিপিই সেটে ‘পলিথিন ব্যাগ’!

আসল এন-৯৫ বা সমমানের মাস্ক ছাড়া শেষ রক্ষা হবে না

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের