করোনাযুদ্ধে জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২০, ১২:৫৩আপডেট : ২৩ মে ২০২০, ১২:৫৫

মো. মোশাররফ হোসেন শেখ

চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনাভাইরাস সংক্রমিত হয়ে জীবন উৎসর্গ করলেন আরও এক পুলিশ সদস্য। করোনাযোদ্ধা এই পুলিশ সদস্য হলেন এসআই  (সশস্ত্র) মো. মোশাররফ হোসেন শেখ (৫৬)। তিনি রাজশাহী আরআরএফ এ কর্মরত ছিলেন। রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই মোশাররফ হোসেন শেখ পাবনা জেলার সুজানগর থানার নূরউদ্দিনপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মোশাররফের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১২ জন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইনুর মানবতাবিরোধী অপরাধে সাজা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ইনুর মানবতাবিরোধী অপরাধে সাজা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
গাজায় যা হচ্ছে ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’: ব্রিটিশ গায়ক
গাজায় যা হচ্ছে ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’: ব্রিটিশ গায়ক
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংঘর্ষ, নারীসহ দুই পক্ষের আহত ১০
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংঘর্ষ, নারীসহ দুই পক্ষের আহত ১০
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার