করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক এমপি হাজী মকবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২০, ২২:৪৮আপডেট : ২৪ মে ২০২০, ২৩:১৭

টাঙ্গাইলের এক অনুষ্ঠানে হাজি মকবুল হোসেন। (গত বছরের ছবি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হাজী মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৪ মে) রাত ৯টার দিকে তিনি মারা যান। তার ছেলে মজিবুল ইসলাম পান্না বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পান্না জানান, তার পিতা কোভিড পজিটিভ ছিলেন। ৩ দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন। করোনাভাইরাস সঙ্কটকালে তিনি বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছিলেন। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় বসে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।
 মৃত্যুকলে তার বয়স হয়েছিল ৭০ বছর। মকবুল হোসেনের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মকবুল ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি