'সংক্রমণ এড়াতে মাস্ক পরা অত্যাবশ্যক'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ১৭:০৯আপডেট : ৩১ মে ২০২০, ১৮:২৮

অধ্যাপক নাসিমা সুলতানা (ফাইল ছবি) করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মাস্ক পরার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘লকডাউন উঠে গেছে, এখন সবাইকে সাবধান থাকতে হবে। সঠিকভাবে মাস্ক পরতে হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে।’

রবিবার (৩১ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে নাসিমা সুলতানা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘লকডাউন উঠে গেলেও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে একটি গাইডলাইন দেওয়া হয়েছে। সবাইকে সেই গাইডলাইন দেখার অনুরোধ জানাচ্ছি।’ লকডাউন পরবর্তী ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে এই গাইডলাইন মেনে চলার নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। তামাক সেবন না করাই শ্রেয়। ধূমপায়ীরা করোনা আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মৃত্যুঝুঁকি অনেক বেশি।’ এ সময় তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান অধ্যাপক নাসিমা সুলতানা।

আরও পড়ুন...

একদিনে রেকর্ড ৪০ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪৫ 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী