হাজারীবাগে শিশু ধর্ষণ: বাদাম বিক্রেতার স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ১৫:৪৭আপডেট : ০৯ জুন ২০২০, ১৫:৪৭

শিশু ধর্ষণ রাজধানী হাজারীবাগ এলাকায় তিন বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার বাদাম বিক্রেতা সুজন মিয়া (৬০) আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাদামের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে শিশুটিতে ধর্ষণ করেছে বলে জানিয়েছে সে।

মঙ্গলবার (৯ জুন)হাজারীবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা  পুলিশের উপ-পরিদর্শক  আজাদ হাওলাদার আসামি সুজন মিয়াকে আদালতে হাজির করেন। আসামি সুজন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা।এ আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নারীও শিশু)পুলিশের উপ-পরিদর্শক  আব্দুল ওয়াদুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার (৭ জুন) রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে সুজনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১ জুন রাতে বাদাম বিক্রেতা সুজন মিয়া ওই শিশুকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হাজারীবাগ এলাকায় একটি নির্জন বাসায় নিয়ে ধর্ষণ করে। এরপর সে পালিয়ে যায়। ঘটনার দিনই ভুক্তভোগী পরিবার সুজনকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
ভারী বৃষ্টিতে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস
রাজধানীতে মাদ্রাসায় বিস্ফোরণ, ঘুমিয়ে থাকা ৫ শিশু শিক্ষার্থী আহত
রাজধানীতে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংকারের মৃত্যু
সর্বশেষ খবর
ইংল্যান্ড ম্যাচ কেন মেসির কাছে ‘স্পেশাল’
ইংল্যান্ড ম্যাচ কেন মেসির কাছে ‘স্পেশাল’
এত‌দিন আ‌শ্রয়কে‌ন্দ্রে ক‌ষ্টে থে‌কে‌ছি, এখন বা‌ড়ি‌তে এসেও কষ্ট কর‌ছি
এত‌দিন আ‌শ্রয়কে‌ন্দ্রে ক‌ষ্টে থে‌কে‌ছি, এখন বা‌ড়ি‌তে এসেও কষ্ট কর‌ছি
ভারী বৃষ্টিতে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস
ভারী বৃষ্টিতে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস
ক্ষমতায় বসানোর কয়েক মাস পরই কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেপালি জেন-জি
ক্ষমতায় বসানোর কয়েক মাস পরই কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেপালি জেন-জি
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু