৪৫ ভারতীয় নাবিককে দেশে ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ১৬:১০ আপডেট : ০৯ জুন ২০২০, ১৬:১৩

ইউএস-বাংলার উড়োজাহাজ

করোনা মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া ৪৫ জন ভারতীয় নাবিককে দেশে ফেরাতে ঢাকা থেকে দিল্লিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার (১০ জুন) বিশেষ ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে। মঙ্গলবার (৯ জুন)  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  ইউএস-বাংলা।

৪৫ জন ভারতীয় নাবিক বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করছেন। চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দিল্লিতে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। আটকে পড়া নাবিকদের দেশে ফিরিয়ে নিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের বিদেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ভারতীয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সহযোগিতায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ওই ফ্লাইট ১০ জুন সকাল ৯টায় ঢাকা থেকে উড্ডয়ন করবে। দিল্লির স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সেখানকার বিমানবন্দরে অবতরণ করবে। ৪৫ জন ভারতীয় নাবিককে ফিরিয়ে নেওয়ার সার্বিক তত্ত্বাবধানে আছে মুম্বাই ভিত্তিক সি ডগস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হবে। ইতোপূর্বে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে চেন্নাই ও ব্যাংককে আটকে পড়া তিন হাজার বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে এবং ২৮ জন তাইওয়ানের নাগরিককে ফিরিয়ে নিতে ঢাকা থেকে দিল্লিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
সর্বাধিক পঠিত
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা