করোনায় আরও দুই চিকিৎসকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২০, ১৩:৪৭আপডেট : ০১ জুলাই ২০২০, ১১:১২

বাঁ থেকে ডা.  গাজী জহির হাসান এবং ডা. মাহমুদ মনোয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই চিকিৎসক মারা গেছেন। একজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা.  গাজী জহির হাসান এবং অপরজন  জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার। শুক্রবার (১২ জুন) চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়।

এফডিএসআর এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, গাজী জহির ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি করোনায় আক্রান্ত  হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ( আইসিইউ) কেন্দ্রে শুক্রবার (১১ জুন) রাত ১টা ১৮ মিনিটে মারা যান।

রাহাত আনোয়ার চৌধুরী আরও জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রীরও করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, এই দুই জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়া আরও পাঁচ জন চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে মারা েগছেন। 

/জেএ/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী