২৪ ঘণ্টার মধ্যে সিনেমা-ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য সরাতে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২০, ১২:৪৬আপডেট : ১৪ জুন ২০২০, ১৩:৪৫

আইন নোটিশ

অনলাইন প্ল্যাটফর্মে থাকা সিনেমা এবং ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য সরিয়ে ফেলতে ২৪ ঘণ্টার সময় দিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান ও পরিচালক, পুলিশের আইজি এবং সিআইডি’র সাইবার পুলিশ ব্যুরোর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ডিআইজি’র ইমেইলে এ নোটিশ পাঠানো হয়।  

রবিবার (১৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, উপযুক্ত পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ না থাকায় দেশীয় সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি বাংলাদেশে ভিডিও প্রোভাইডারদের অন্যতম প্ল্যাটফর্ম বিঞ্জ এবং ইউটিউবে ওয়েব সিরিজ ‘বুমেরাং’ এবং ‘আগস্ট ১৪’ তে আপত্তিকর দৃশ্য দেখা গেছে। এমনকি এসব ওয়েব সিরিজে সিগারেট কিংবা অ্যালকোহলের দৃশ্য পরিবেশনের সময় কোনোপ্রকার সতর্কতামূলক বাণী প্রচার করা হয়নি। তাই এসব ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮ এর স্পষ্ট লঙ্ঘন। যা কিনা আমাদের দেশের সংস্কৃতি এবং সামাজিক নিয়মশৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। 

তাই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিনেমা-ওয়েব সিরিজের আপত্তিকর ভিডিও বন্ধ করতে এবং তা সরিয়ে ফেলতে বলা হয়েছে। একইসঙ্গে ওয়েববেসড সম্প্রচার নিয়ন্ত্রণে কেন পৃথক একটি নীতিমালা তৈরি করা হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে নোটিশ গ্রহীতাদের জানাতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী