সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ২০:৪২আপডেট : ১৫ জুন ২০২০, ২০:৪৪

মোয়াজ্জেম হোসেন নান্নু

অগ্নিদগ্ধ হয়ে দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এই কমিটির প্রধান হলেন পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ূন কবির। বাকি দুই সদস্য হলেন— সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা) এলিন চৌধুরী ও বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম।

সোমবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মো. ওয়ালিদ হোসেন বলেন, ‘সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সেটির তদন্ত চলছে। এছাড়া তদন্ত কমিটিও কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল সেই বিষয়টি খতিয়ে দেখবে।’ 

উল্লেখ্য, গত শুক্রবার (১২ জুন) রাজধানীর আফতাবনগরের জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর সড়কের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর বাসার ১০ তলার নিজ বাসায় অগ্নিদগ্ধ হন সাংবাদিক নান্নু। এরপর তাকে দ্রুত শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে পরদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছয় মাস আগে একই বাসায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান সাংবাদিক নান্নুর একমাত্র ছেলে পিয়াসও।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী