ট্রাকের কেবিনে গাঁজা: দুই মাদক ব্যবসায়ী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৮:০৬ আপডেট : ২০ জুন ২০২০, ১৮:০৬

কারাগার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ট্রাকের সামনের কেবিনে লুকানো ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন উর রশিদ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলো আলাউদ্দিন (৩৭) ও জালাল উদ্দিন (৩৭)।
ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার পুলিশ কনস্টেবল (মুন্সি) কামরুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদিন ধানমন্ডি থানার মামলায় তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করে আলাউদ্দিন ও জালাল উদ্দিনকে আদালতে হাজির করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরও বলেন অপর আসামি শারাফাত হোসেন মেহেদী (১৫) কিশোর হওয়ায় তার রিমান্ড চায়নি পুলিশ। বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
গত শুক্রবার (১৯ জুন) সকাল ৬টার দিকে এ ৩ মাদক কারবারিকে আটক করে র‌্যাব-২। এ ঘটনায় ধানমন্ডি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন