‘ডাবল এক্স ক্রোমোজোমের জন্য নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৮:৫৮আপডেট : ২৩ জুন ২০২০, ১৯:১৭

ক্রোমোজোম (ছবি: ইন্টারনেট) জিনগত কারণে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। ডাবল এক্স (xx) ক্রোমোজোমের জন্যই তারা এই সুবিধা পেয়ে থাকেন। এছাড়া পুরুষরা আগে থেকেই অসংক্রামক রোগে ভোগেন বলেই করোনা আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে তাদের মৃত্যুঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (২৩ জুন) করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে গ্লোবাল হেলথ রিপোর্টের তথ্য অনুযায়ী এসব কথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘সারা বিশ্বে পরিসংখ্যানে দেখা যাচ্ছে করোনায় পুরুষদের মৃত্যুঝুঁকি বেশি এবং আক্রান্ত হওয়ার পর তারা গুরুতর অসুস্থ হচ্ছেন। সায়েন্সডিরেক্ট ডটকম সূত্রে গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে জানা যায়, পুরুষদের আক্রান্ত হওয়ার পর গুরুতর অবস্থা এবং মৃত্যুঝুঁকি বেশি হওয়ার কারণগুলো হলো– পুরুষরা আগে থেকেই অসংক্রামক রোগে আক্রান্ত হন বেশি। এর মধ্যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস উল্লেখযোগ্য। পেশাগত কারণেও বাইরে চলাচল বেশি থাকে পুরুষদের। এছাড়া জীবনযাপন পদ্ধতি যেমন– ধূমপান ও মদ্যপানের প্রবণতা বেশি হয় এবং সামাজিক আইসোলেশনে কম থাকেন। এসব কারণে তারা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাদের মৃত্যুঝুঁকিও বেশি।’

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
১৫আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
১৫আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী