ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম আফজাল আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ২৩:৩৮আপডেট : ২৬ জুন ২০২০, ০০:৫২

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি মারা যান। এদিন রাত সাড়ে ১১টার দিকে ইফাবার সাবেক পরিচালক হারুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

হারুনুর রশীদ দীর্ঘদিন সামীম মোহাম্মদ আফজালের সঙ্গে কাজ করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আজ রাত দশটার দিকে তিনি ইন্তেকাল করেছেন।’

মৃত্যুর কারণ জানতে চাইলে সাবেক পরিচালক হারুনুর রশীদ বলেন, ‘সেটা আমি বলতে পারবো না। এটা পারিবারিকভাবে বা হাসপাতাল থেকে জেনে নেওয়া ভালো।’

এদিকে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, করোনা নয়, বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়েছ। রাত ৯টার সময় তিনি স্বজনদের কাছে তার শরীর খারাপ লাগার কথা জানিয়েছিলেন। তখন তাকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১০টা ২০ মিনিটে মারা যান তিনি। হাসপাতাল সূত্র আরও জানায়, সামীম আফজাল এআইইসিতে ভর্তি ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, সামীম মোহাম্মদ আফজালের প্রথম জানাজা শুক্রবার (২৫ জুন) ফজর নামাজের পর রাজধানীর শ্যামলীর জহুরি মহল্লায়, এরপর দ্বিতীয় জানাজা নারিন্দা মশুরিখোলা দরবার শরিফে অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার তালশহরে জুমার নামাজের পর দাফন করা হবে।

উল্লেখ্য, সামীম আফজাল ২০০৯ সালের ২২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ পদে আসীন ছিলেন। এর আগে তিনি সরকারি নানা দায়িত্ব পালন করেন।

শোকবার্তা

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ শোক প্রকাশ করেছেন। তিনিও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

জেএ/এসটিএস/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 
নেপালে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 
কৃষিতে রফতানিমুখী উৎপাদনের ওপর জোর সংসদীয় স্থায়ী কমিটির
কৃষিতে রফতানিমুখী উৎপাদনের ওপর জোর সংসদীয় স্থায়ী কমিটির
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার