ওয়ারী লকডাউনের নতুন সীমানা নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ২১:৪৭ আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:৩৯

ওয়ারী লকডাউনের নতুন সীমানা নির্ধারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড ওয়ারী লকডাউনের নতুন সীমানা নির্ধারণের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জুলাই) এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে যেসব এলাকার নাম বলা হয়েছে সেগুলোর মধ্যে আউটার রোডগুলো হচ্ছে—টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন)। আর ইনার রোডগুলো হচ্ছে—লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‌্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট।

এর আগে গত ৩০ জুন প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লিখিত আউটার রোডগুলো ছিল—টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড ও ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন)। আর ইনার রোডগুলো ছিল লারমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড ও নওয়াব রোড।

তবে ৩০ জুন প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লিখিত রোড ও গলির নাম নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ ছিল, সিটি করপোরেশন থেকে যেসব রাস্তা লকডাউন করার কথা বলা হচ্ছে, বাস্তবে ওয়ারীতে এমন কয়েকটি রাস্তার অস্তিত্ব নেই। দুই-একটি রাস্তার নাম কিছুটা মিললেও তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে বুধবার (১ জুলাই) ‘লকডাউন: ওয়ারীতে সড়কের নাম নিয়ে বিভ্রান্তি!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলা ট্রিবিউন।

সংশোধিত প্রজ্ঞাপনে দেখা গেছে, আউটার রোডের মধ্যে জাহাঙ্গীর রোডের স্থলে যোগীনগর রোডের নাম উল্লেখ করা হয়েছে। আর ইনার রোডের মধ্যে লারমিনি রোডের স্থলে লারমিনি স্ট্রিট, হরে রোডের স্থলে হেয়ার স্ট্রিট, ওয়ার রোডের স্থলে ওয়্যার স্ট্রিট এবং নওয়াব রোডের স্থলে নবাব স্ট্রিট উল্লেখ করা হয়েছে।

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেবল বিরোধিতার জন্য সংসদে বিরোধী দল থাকা উচিত নয়: ডেপুটি স্পিকার 
কেবল বিরোধিতার জন্য সংসদে বিরোধী দল থাকা উচিত নয়: ডেপুটি স্পিকার 
একযোগে ৪২ জেলায় ভোক্তা অধিদফতরের অভিযান
একযোগে ৪২ জেলায় ভোক্তা অধিদফতরের অভিযান
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার