কোরবানি ব্যবস্থাপনায় ৭ সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ২০:০১ আপডেট : ০৪ জুলাই ২০২০, ২০:০৫

কোরবানি ব্যবস্থাপনায় ৭ সুপারিশ ঈদুল আজহায় পশু কোরবানির সঠিক ব্যবস্থাপনা করতে ৭টি সুপারিশ জানিয়েছে সাদাকাহ ফাউন্ডেশন (ইউএসএ) ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শনিবার (৪ জুলাই) ‘মক্কা-মদিনার আদলে কোরবানি ব্যবস্থাপনা’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভা থেকে এই সুপারিশ জানানো হয়।
তাদের সুপারিশগুলো হলো দ্রুততম সময়ের মধ্যে সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের কোরবানি ব্যবস্থাপনা বিধিমালা চূড়ান্ত করা, পরিবেশ মন্ত্রণালয়ের পৌর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা চূড়ান্ত করা, কোরবানির গোশত প্রস্তুতকরণের সঙ্গে সংযুক্ত সবাই যেন সংক্রামক ব্যধিমুক্ত থাকে তা নিশ্চিত করা, মক্কা মদিনার আদলে কুরবানি বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা ও জনদায়িত্ববোধ সৃষ্টি করা, মক্কা মদিনার আদলে কুরবানি বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা ও জনদায়িত্ববোধের সৃষ্টি করার জন্য সরকারী উদ্যোগে আলেম-ওলামাদেরকে এই কাজে সংযুক্ত করা, সমাজের প্রত্যেককে ধর্মীয় মূল্যবোধের রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করা এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার বর্জ্য ও পৌর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আইন ও বিধিমালা কার্যকরভাবে প্রয়োগ করা।
আলোচনা সভায় সাদাকাহ ফাউন্ডেশনের (ইউএসএ) পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল হোসাইন, পবা’র চেয়ারম্যান আবু নাসের খান ও পবা’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরীসহ আরও অনেকে অংশ নেন।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
নিখোঁজের পর ঝোপঝাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার
পল্লবীতে পার্কিং করা দুই বাসে আগুন
সর্বশেষ খবর
‘হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন’
‘হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন’
একাকী ভ্রমণের নেশায় চাকরি ছাড়েন তরুণী, দু’সপ্তাহেই মোহভঙ্গ!
একাকী ভ্রমণের নেশায় চাকরি ছাড়েন তরুণী, দু’সপ্তাহেই মোহভঙ্গ!
২-৩ সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠন সম্ভব: ইসরায়েলি বিরোধী নেতা
২-৩ সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠন সম্ভব: ইসরায়েলি বিরোধী নেতা
কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন খেয়েও কমছে না ওজন কোন ভুলে?
কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন খেয়েও কমছে না ওজন কোন ভুলে?
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান